শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কউক এর বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩৩তম সভা

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :কউক সভাকক্ষে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩৩তম সভা, বিল্ডিং কনষ্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ এলডিএমসি, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২৭টি ইমারতের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণ করে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ১৮টি ইমারতের নকশা অনুমোদিত হয়; তন্মধ্যে ১০ টি ইমারতের নকশা শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করা হয়। বাকী ০৯টি ইমারতের নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় নকশা সংশোধন পূর্বক পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক স্থপতি/প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবন নির্মান করবেন। ভবন মালিকগণ ভবনের র্নিমাণ কাজ শুরু করার ৭ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে চেক করিয়ে নেয়া যায়। যদি কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। তাই এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর