শিরোনাম :
সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সোবহানের মৃত্যুতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের শোক

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
মুক্তিযুদ্ধকালীন কক্সবাজার ও বান্দরবান জেলার সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
দলের পক্ষে সংগঠনের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এ শোক বিবৃতি প্রদান করেন।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাড়িতে ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শনিবার বিকেল ৩টায় মরিচ্যা পালংয়ে নিজের প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের বিশাল নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদাভাবে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় চির সমাহিত করে হয়।
প্রসঙ্গত: দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর