শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

সড়ক দুর্ঘটনায় একজন নিহত পাঁচজন আহত

নিউজ রুম / ২৯৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিডি প্রতিকেবদক উখিয়া :

কক্সবাজারের উখিয়ায় যাত্রিবাহী মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

শনিবার রাত ৮ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থলে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মুফিজুল ইসলাম (২৯) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার রশিদ আহমদের ছেলে।
আহতরা হল- নিহতের স্ত্রী মর্জিনা আক্তার (২২), অটোরিকশার চালক ও উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা এলাকার ফরিদ মিয়ার ছেলে সব্বির আহমদ (২৫), টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভীপাড়ার আবু বক্করের মেয়ে জান্নাতুল (২২), একই এলাকার আহমদ হোছেনের স্ত্রী আজিজা (২৫) এবং উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল হকের ছেলে হামিদ হোছেন (৪০)।
হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, শনিবার রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়কস্থলে কক্সবাজার শহরমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা সী-লাইন পরিবহন সার্ভিসের একটি মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে এবং চালকসহ পাঁচজন আহত হয়। এসময় মিনিবাসের চালক ও সহকারি পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করেছে বলে জানান ওসি।
শামীম হোসেন জানান, নিহতের মৃতদেহ শাহপরী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর