শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

দু’ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ:
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে দু’ভাইয়ের বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল বুধবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দিলজান পাড়ায় অগ্নিপাতের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীররাতে মৃত ফুরুখ আহমদের দু’ছেলে আতিকুল ইসলাম ও মাষ্টার জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুন লাগে। ঘর দু’টি সম্পুর্ণ পুঁড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলে আশাপাশের বসতঘর রক্ষা পায় । তবে এর আগে ঘর দু’টি পুঁড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আতিকুল ইসলাম বলেন, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে হঠাৎ বাড়িতে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের বড় ভাই জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুন ধরে। চোখের সামনে বাড়িগুলো পুঁড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা, স্বর্ণালংকার, মালামালসহ দু’পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, আগুনে বসতঘর পুঁড়ে পরিবার দু’টি এখন নিঃস্ব। যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর