শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে ‘রেন্ট এ বাইক ও কার’ বন্ধে প্রশাসনের অভিযান

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার শহরের সুগন্ধা মোড় থেকে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা ভাড়া দেয়া (রেন্ট এ বাইক, কার) মোটরসাইকেল ও কার সার্ভিসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩টি মোটরসাইকেল, ২টি কার জব্দ করা হয়। এবং বাইক ও কার সার্ভিসের দুই কাউন্টার সিলগালা করা হয়। একই সঙ্গে জাকির রেন্ট এ বাইক ও রাউন্ডিং ট্রিপ রেন্ট এ বাইককে ১০ হাজার করে ২০  হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, কলাতলী মোড় থেকে মেরিন ড্রাইভ রোড পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা রেন্ট বাইক ও কার সার্ভিস গুলোতে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় বিআরটিএ এর সহকারি পরিচালক উথৈনু চৌধুরি ও ইন্সপেক্টর মুহাম্মদ মামুন অর রশিদ প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানের খবর পেয়ে প্রায় সকল বাইকসার্ভিস প্রোভাইডাররা কার্যক্রম বন্ধ করে পালিয়ে যায়৷ এসময় দুটি কার, তিনটি বাইক জব্দ করা হয়। দুইটি দোকান সিলগালা করা হয়। এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড দেওয়া হয়৷
তিনি বলেন, ‘পর্যটন শহরে অবৈধভাবে চলাচলকৃত রেন্ট এ বাইক এবং কারগুলোর বেপরোয়া গতির কারণে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
###


আরো বিভিন্ন বিভাগের খবর