শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করার পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি বর্ষণ

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমারের সংঘাতে এপারে আসা বোমা, মর্টার শেল নিষ্ক্রিয় করার পরপরই মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা ১২ টার দিকে ঘুমধুমের নয়াপড়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিজিবির সূত্র জানিয়েছে, মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেল ও বোমা নিষ্ক্রিয় করতে সেনা বাহিনীর ২৫ জনের একটি দল। দলটি এসব মর্টার শেল ও বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়।

এই বিকট শব্দে বিস্ফোরণের কয়েক মিনিটের পর মিয়ানমারের অভ্যন্তর থেকে একের পর এক গুলি বর্ষণ শুরু হয়। এতে এপারে একের পর এক গুলি আসতে শুরু হয়।
বিস্ফোরণের এ শব্দে মিয়ানমার অভ্যন্তরে বিবাদমান দুইপক্ষ প্রতিপক্ষের গোলাগুলি মনে করে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এপারে গুলি এসে পড়েছে বলে দাবি বিজিবির।
স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, নয়াপড়া সীমান্ত এলাকায় বিজিবি, সেনা বাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের ২০-২৫ সদস্য, গণমাধ্যম কর্মীরা ছিলেন। অবিস্ফোরিত বোমা বা মর্টার শেল বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার কয়েক মিনিটের মধ্যে মিয়ানমারের অভ্যন্তরে ঢেঁকিবনিয়া এলাকা থেকে একের পর এক কয়েক শত গুলি বর্ষণ করে এপারের লোকজনকে লক্ষ্য করে। এসময় অনেকেই দিকবিদিক ছুটে যায়। আবার অনেকেই জমিতে শুয়ে পড়ে। পরে একে একে নিরাপদে অন্যত্রে চলে গেছে। এ পরিস্থিতির পর সীমান্ত আবারও উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে থাকা বিজিবির কক্সবাজার রিজিয়ন কর্মকর্তা লে. কর্ণেল আজিজ জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জের ধরে এ পারে গুলি এসে পড়েছে।

যদিও এ সীমান্ত পরিস্থিতি গত বুধবার থেকে শুক্রবার বেলা ১২ টার পর্যন্ত শান্ত ছিল। ওপার থেকে কোন বিস্ফোরণের শব্দ শুনেনি সীমান্তের এপারের মানুষ।


আরো বিভিন্ন বিভাগের খবর