শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

সেনাবাহিনী কর্তৃক কক্সবাজার অঞ্চলে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে” এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী দেশের আপামর জনগণের পাশে থেকে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, এর দিকনির্দেশনায় এবং মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কক্সবাজার অঞ্চলের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রীতি উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ৪ এপ্রিল ২০২৪ তারিখে দায়িত্বপূর্ণ এলাকায় ১২০০ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাদী, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ৬৫ পদাতিক ব্রিগেড। উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ০.৫ কেজি লবন, ৩ কেজি আলু এবং ২ প্যাকেট সেমাই প্রদান করা হয়। সেনাবাহিনীর নিকট হতে ঈদের আগে উপহার সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর