শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

মহেশখালীতে টমটম চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক মহেশখালী :

চুল কেটে নানার বাড়ি গিয়ে ঈদ উদযাপন করা হলো না সাত বছরের নূরানী মাদ্রাসার ছাত্র নুবাইদ ইসলাম নূরের। মায়ের কথায় বাড়ির পাশে সেলুনে চুল কাটতে গিয়ে রাস্তা পারাপারের সময় টমটম চাপায় হয়ে মারা গেছে সে। ৬ এপ্রিল দুপুর দেড়টার দিকে উপজেলার গোরকঘাটা- জনতা বাজার সড়কের পানিরছড়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুবাইদ ইসলাম নূর পানিরছড়া গ্রামের মৃত সৈয়দ নুর এর পুত্র এবং পানিরছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স এর নূরানী শাখার নার্সারির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবাইদ ইসলাম নূরকে তার মা ছাবেকুন্নাহার ঈদের সময় নানা বাড়ি বেড়াতে যাওয়ার জন্য চুল কাটতে পাঠায়। সে রাস্তা পারাপার করে সেলুনে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি টমটম তাকে চাপা দেয়। পথচারিরা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর