শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিডি ডেস্ক :

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের এ সংক্রান্ত প্রজ্ঞাপন গণমাধ্যমের কাছে আসে।

সেখানে বলা হয়: গণপ্রজাতিন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ ২৮ শ্রাবণ ১৪৩১/১২ আগস্ট ২০২৪ তারিখ জনাব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আলী ইমাম মজুমদার ২০০৮ সালের নভেম্বরে নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান। তিনি ১৯৭৭ ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা।

সুত্র : চ্যানেল আই অনলাইন


আরো বিভিন্ন বিভাগের খবর