শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া:
পর্যটন নগরী কক্সবাজারে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
মঙ্গলবার(১৬ আগস্ট) সকালে ক্যাম্প-৪ এক্সটেনশন এ ই-ভাউচার আউটলেট,রোহিঙ্গা মহিলা গ্রুপের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ব্যাচেলেট বৃক্ষরোপণের বিভিন্ন প্রকল্পের স্থান স্বশরীরে পরিদর্শন করেন। ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাব এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
মিশেল ব্যাচেলেট সেখান থেকে ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনে যান। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
দুপুরে মিশেল ব্যাচেলেট কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়ার ক্যাম্প ত্যাগ করেন। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে মতবিনিময়ে যোগ দিবেন তিনি। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে আরআরআরসি’র কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে তিনি আজ বিকেলে কক্সবাজার ত্যাগ করবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর