শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে লাঠির আঘাতে গুরুতর আহত করা আয়ুব উদ্দিন (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শনিবার ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
নিহত-আয়ুব উদ্দিন (২৪) উপজেলার কৈযারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্কুল পাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। সে ডুলাহাজারা কলেজ থেকে চলিত বছর এইচএসসি পাশ করেন।
স্থানীয় লোকজন বলেন , গত ২২ নভেম্বর রাত ৮টার সময় কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফিরোজ আহমদর ছেলে মো. ওয়াহিদ মোবাইলে আয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যায়।
এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড আমান পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনির এর নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।
নিহত কলেজ ছাত্র আয়ুব উদ্দিনের পিতা আনোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ মেটাতো। এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইয়াছিন মিয়া বলেন,কলেজ ছাত্র আইয়ূব ওপর হামলার পরে থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।পরে এটি স্থানীয়ভাবে সমাধান করার কথা বলে বাদী আর যোগাযোগ করেনি।তবে নিহত পরিবার থানায় এজাহার দায়ের করলে,তা মামলা হিসাবে রুজু করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর