শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

আ’লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

নিউজ রুম / ২২৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আ’লীগের প্রভাবশালী সদস্য জসীম উদ্দিনের গোয়ালঘর থেকে বাচুর সহ ৪টি চোরাই গরু উদ্ধার করেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
চোরের গডফাদার জসিম উদ্দিন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামের
গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। সেই গরু আওয়ামী লীগ নেতা গিয়াসের ছোট ভাই জসীম উদ্দিনের গোয়ালঘরে রয়েছে, এমন তথ্য পাওয়ার পর পুলিশকে জানানো হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ জসীমের গোয়াল ঘরে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু এবং দুটি বাছুর উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন,গরু চুরির অভিযোগের ভিত্তিতে গরুর মালিক সহ ফাঁসিয়াখালীর জসীম উদ্দিনের বাড়ির গোয়াল ঘর থেকে দুটি বড় সাইজের গরু আর দুইটি বাচুর উদ্ধার করি।বাছুর দুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়ে গরু দুইটি থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, হারবাং থেকে চুরি হওয়া গরুগুলো ফাঁসিয়াখালীর এক আ’লীগ নেতার বাড়ীতে থেকে উদ্ধার করা হয়েছে।সুতরাং চুরির বিষয়ে গরুর মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর