শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

সেন্টমার্টিনের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত পূর্ণিমার সময় নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর সংকেত থাকায় প্রায় ১০ দিন সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মাঝখানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ যোগাযোগ শুরু হয়। কিন্তু সাগরে আবারও ৩ নম্বর সংকেত দিলে গত ২ দিন ধরে টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। কোনো পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে না।
সেন্টমার্ন্টিনের সী প্রবাল বীচ রিসোর্টের স্বত্বাধিকারী আবদুল মালেক বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে গত ২দিন ধরে টেকনাফের সাথে সেন্টমার্টানের যোগাযোগ বন্ধ। এসময় দ্বীপের ১০ হাজার স্থানীয় বাসিন্দাদের খাবার সংকট দেখা দেয়। এছাড়াও সাগর উত্তালের কারণে আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য টেকনাফ-কক্সবাজার নিয়ে যাওয়া সম্ভব হয়না। ফলে অহরহ দুর্ঘটনা ঘটে।’
খাদ্য সংকট নিরসনের জন্য দ্বীপে সরকারিভাবে একটি খাদ্য গুদামের কোনো বিকল্প নেই বলে জানায় সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দারা।
সমুদ্রে এখনো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, ‘বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর