শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার

নিউজ রুম / ১৪৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ অস্ত্র সহ দুই ডাকাত,মাদক ও চুরি হওয়া একটি টমটম গাড়ী উদ্ধার করেন পুলিশ আর সেনাবাহিনী।


গত শনিবার রাত থেকে রবিবার সকাল ৮পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ আর সেনাবাহিনীর যৌথ ডেভিল হান্ট অপারেশন অ়ভিযান চালিয়ে এসব আটক আর উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ তৈয়ব (২৬) চট্টগ্রাম সিটির ১৭ নং ওয়ার্ডের চকবাজার ডিসি রোড এলাকার মৃত মনু মিয়ার ছেলে ও মোঃ নাজিম (২৫) একই ওয়ার্ডের রাহাত্তারফুল এলাকার মোঃ রফিকের ছেলে।
মোঃশফিউল আলম (২৪) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির মাস্টার পাড়ার আবু শামার ছেলে ও মোঃ রিফাত (২০) চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামূহুরী এলাকার খায়ের খান প্রঃ হাবিব নুরের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ ও সেনাবাহিনীর পৃথক অভিযানে ১টি এলজি ও ১রাউন্ড কার্তুজ উদ্ধার সহ তৈয়ব আর নাজিমকে গ্রেফতার,১৯৩০টি ইযাবা সহ শফিউল আলমকে ও চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী সহ রিফাত গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,ডেভিল হান্ট অপারেশন নামক অভিযানে পুলিশ আর সেনাবাহিনী পৃথক আর যৌথ অভিযান পরিচালনা করেন।এতে মালুমঘাট থেকে অস্ত্র সহ ২ডাকাত,মাদক সহ ১জন ও টমটম উদ্ধার সহ ১লোককে আটক পূর্বক আদালতে সোপর্দ্দ করা হয়েছে ।


আরো বিভিন্ন বিভাগের খবর