শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন এর জলদস্যু সরদার ০৬টি হত্যা মামলাসহ অস্ত্র ডাকাতি,অপহরন ও চাঁদাবাজির ১২টির অধিক মামলার ০৪ টি ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক ও চাঞ্চল্যকর শফি হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি হাসান নুরীকে কক্সবাজার আইবিপি রোড গাড়ীর মার্ট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫
র‌্যাব-১৫, কক্সবাজার তার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব-১৫।
গত ২০ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন কালারমারছড়া এলাকায় লবন চাষী শফিউল আলমকে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে উক্ত হত্যাকান্ডের সঠিক কারন উদঘাটন ও আসামী গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ সিপিএসসি এর একটি গোয়েন্দা দল গোপনে ও প্রকাশ্যে ব্যাপক অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩/০৫/২০২৫ ইং তারিখ বিকাল বেলায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১৫ সিপিএসসি এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার আইবিপি রোড গাড়ীর মার্ট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের এজাহারভুক্ত আসামি হাসান নুরী(৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে উক্ত হত্যা মামলাসহ ০৬টি হত্যা মামলা, ডাকাতি, অপহরণ, চাদাবাজি, চুরি, অস্ত্র মামলা সহ ১২ টির অধিক মামলা রয়েছে যার মধ্যে ৪ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
 তাকে অধিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ২০০০ সালের শুরুর দিকে সে কালারমারছড়া এলাকায় অপহরণ, ডাকাতি, খুন, পুলিশের কাজে বাধা প্রধান ও হামলা সহ নানাবিধ অপরাধমূলক কাজ করত। সে সময় তার বিরুদ্ধে মামলা রুজু হলে গ্রেফতার এড়াতে সে ১০ বছরের মতো সময় প্রবাসে থেকে পুনরায় দেশে ফিরে আসে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে। যার অংশ হিসেবে লবনের ঘেরের দখলকে কেন্দ্র করে গত মার্চ মাসে লবন চাষি শফিউলের হত্যাকান্ড ঘটে।
 গ্রেফতারকৃত আসামীর নাম ও পরিচয়:
নাম-হাসান নুরী(৪৫), পিতা-সৈয়দ আহমদ, সাং-মোহাম্মদ শাহ ঘোনা,কালারমারছড়া ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার
র‌্যাব-১৫, কক্সবাজার এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক
সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) এসব তথ্য জানান।

 


আরো বিভিন্ন বিভাগের খবর