শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

চ্যানেল আইয়ের বান্দারবান প্রতিনিধির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ রুম / ১২২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

চ্যানেল আই এর বান্দরবান প্রতিনিধি সাংবাদিক মো. ইসমাইল হাসানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান উল্লাহর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায় স্থানীয় গণমান্য ব্যক্তি,গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আজ বুধবার সকাল ১১ টায় বান্দরবানের আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে সাংবাদিক ইসমাইল হাসান তার পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
পরে পারিবারিক গোরস্থানে সাংবাদিক ইসমাইল হাসানের পিতা আলীকদমের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসান উল্লাকে দাফন করা হয়।
জানাযার নামাজে চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, চ্যানেল আইয়ের ককক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, সাংবাদিক ইউনিয়ন বান্দরবানের সভাপতি মোহাম্মদ হোসাইন সম্রাট সহ চট্টগ্রাম, কক্সবাজার ‌ বান্দরবানের গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবিদ ছাত্র প্রতিনিধি সহ শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য ‌: চ্যানেল আইয়ের বান্দারবান প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হাসানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসান উল্লাহ মঙ্গলবার ‌বিকেল সাড়ে পাঁচটায় বান্দরবানের আলীকদমের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। র্মৃত্যুকালে
তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


আরো বিভিন্ন বিভাগের খবর