শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

গাঁজাসহ একজন রোহিঙ্গা নারী গ্রেফতার

নিউজ রুম / ১১২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

আজ ১৮ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে আনুমানিক বিকাল ১৮:০৫ ঘটিকায় জনাব মোহাম্মদ সিরাজ আমীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১৪ এপিবিএন, উখিয়া, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

ইন্টেলিজেন্স সদস্যের সরবরাহকৃত গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব ঠাকুরদাস মন্ডল এর নেতৃত্বে দিবাকালীন মোবাইল-১ ডিউটি পার্টি উক্ত অভিযান পরিচালনা করেন।

অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪–এ বসবাসরত রোহিঙ্গা নারী:

* নাম: হাসিনা (৩৫)
* ⁠পিতা: আব্দুস সালাম
* ⁠এমআরসি নং: ৬২০২৮/এ
* ⁠ঠিকানা: ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প

এর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের পলিথিন ব্যাগের ভিতর থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে মাদকসহ গ্রেফতারপূর্বক কুতুপালং পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এ বিষয়ে সাধারণ ডায়েরী নং – ৩৬৫/২৫, তারিখ – ১৮/০৭/২০২৫ খ্রিঃ মূলে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আসামিকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর