শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

রাজশাহীতে বাগমারায় নদী পুনঃখনন কাজের উদ্বোধন উদ্বোধন

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

রাজশাহী অফিস :
রাজশাহীতে বাগমারা ও তার পার্শ্ববর্তি এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পানির স্তর নেমে যাওয়ায় এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। এলাকার নদী পানি সংগ্রহের উপযুক্ত র্স্ত এ স্তরকে বেগবান করতে উপজেলার দুইটি নদী খননের আওয়াতায় আনা হয়েছে।নদী খনন প্রকল্পের আওতায় বাগমারায় ফকিরনী ও বারনই নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সূর্য্যপাড়ায় ফকিরনী নদীর তীরে এক অনুষ্ঠানে নদী খননের ফলক উন্মোচনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক ম-ল, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
এতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজ আলম লোটন সহ বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ফকিরনী নদীর বাগমারা থানার মোড় হতে হুলিখালী ব্রিজ এবং বারানই নদীর তাহেরপুর থেকে মোহনগঞ্জ সেতু পর্যন্ত মোট ৩০ কিলোমিটার নদীর পুনঃখনন করা হবে। এতে ব্যয় নির্ধারন করা হয়েছে ২০ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই খনন কাজ করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর