শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ফুটবলের মাঠে খেলা হচ্ছে, সামনে রাজনীতির মাঠে ও নির্বাচনের খেলা হবে-ওবায়দুল কাদের

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

আলম নুরুল :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ফুটবলের মাঠে খেলা হচ্ছে, সামনে রাজনীতির মাঠে ও নির্বাচনের খেলা হবে। এই খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে।
বিএনপি ও তারেক রহমান থেকে সাবধান থাকতে হবে। বিএনপিকে তারেক রহমানকে কোনভাবেই বিশ্বাস করবেন না। মৃত তত্ত্বাবধায়ক সরকারকে জীবিত করে লাভ কি ।
তিনি আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় বলেন, বিএনপি আজকেই পুলিশের উপর হামলা চালিয়ে জানিয়ে দিয়েছেন তারা ১০ তারিখ কি করতে যাচ্ছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঢাকার পর চট্টগ্রামেও মেট্রো রেল চালু করা হবে। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল সহ অসংখ্য উন্নয়ন কাজ করা হচ্ছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে
শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান দেশবাসীর প্রতি।


আরো বিভিন্ন বিভাগের খবর