শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

যুব মহিলা লীগের সভাপতি ডেইজী, সম্পাদক লিলি

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
যুব মহিলা লীগের নতুন সভাপতি হয়েছেন আলেয়া সরোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি। আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটিও ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হয়েছেন তাহেরা খাতুন, সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহমান। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক হয়েছেন নিলুফা রহমান।
প্রতিষ্ঠার ২০ বছর পর নতুন নেতৃত্ব পেল যুব মহিলা লীগ। ২০০২ সালের ৬ জুলাই নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে যুব মহিলা লীগের ১০১ সদস্যের কমিটি করা হয়। পরে ২০০৪ সালে অনুষ্ঠিত সম্মেলনে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। এর ১৩ বছর পর ২০১৭ সালের ১৭ মার্চ সংগঠনের দ্বিতীয় সম্মেলনে নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্ব পান।


আরো বিভিন্ন বিভাগের খবর