শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

মাঠ পর্যায়ে লবণের মূল্য কমে যাওয়ায় হতাশ চাষিরা

নিউজ রুম / ১১৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
লবণের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবার মূল্য কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। তারা বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি পেলেও সবচেয়ে প্রয়োজনীয় জিনিস লবণের মূল্য দিন দিন কমে যাচ্ছে। এ কারণে চরম হতাশা নেমে এসেছে লবণ চাষি ও ব্যবসায়ীদের মাঝে।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের একটি তারকামানের হোটেলের হল রুমে লবণ চাষিদের সাথে মোল্লা সল্ট ও মোল্লা সুপার সল্টের আলোচনা সভায় চাষি ও ব্যবসায়ীরা এ অভিযোগ করেন।

আলোচনা সভায় মিল মালিক, লবণ ব্যবসায়ী ও চাষিরা মনে করেন, গত মৌসুমে ৬১ বছরের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন হলেও সেটি দেশের চাহিদার তুলনায় কিছুটা কম ছিল। তবে এবার চাহিদার চেয়ে বেশি উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।

‘অটুট বন্ধনে সমৃদ্ধ পথচলা’ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজারের ডুলাহাজারার লবণ চাষি ও ব্যবসায়ী জমির হোসেন, ছাবের আহমদ, মো: শহীদুল ইসলাম, আবু কায়ছার, মহেশখালীর আবদুল মালেক, চকরিয়া বদরখালী এলাকার সরওয়ার আলম, জাফর আলম মেম্বার, টেকনাফ এলাকার লবণ চাষি আবদুস সালাম, মো: রাসেল, বাঁশখালীর মো: ওসমান ও বাংলাদেশ লবণ চাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল।

বাংলাদেশ লবণচাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী বলেন, আমরা সকলে লাভের আশাবাদী ক্ষতির সম্মুখীন হতে প্রস্তুত নই। আমি সরকারকে প্রস্তাব দিয়েছিলাম, মাঠের লবণ দেখে মূল্য নির্ধারণ করতে হবে। যদি সঠিক মূল্য নির্ধারণ করা যায় তবে লবণচাষ বন্ধ হবে না।

লবণচাষী আবু কায়সার বলেন, যদি আপনারা লবণ ক্রয় বন্ধ করেন তবে আমাদের বড় ধরনের ক্ষতি হবে। অনেক সময় আমরা মাঠ পর্যায় থেকে ক্রয় করে আপনার দিই। লবণের মাঠ কিছুদিন আগে দাম বাড়লেও এখন হঠাৎ করে লবণের দাম কমেছে মাঠ পর্যায়ে। হঠাৎ করে লবণের দাম কমে গেলে চাষীদের বড় ধরনের ক্ষতি হবে।

মহেশখালীর লবণ চাষি সারওয়ার আলম বলেন, মাঠে সাদা লবণের চাহিদা বেড়েছে। পলিথিন ব্যবহারের ফলে আমরা এই সাদা লবণ পাচ্ছি। পলিথিন ব্যবহারের ফলে সাদা লবণের দাম একটু বেশি পড়ে। অন্যদিকে নদী ভরে যাওয়ার কারণে জোয়ার ভাটায় প্রভাব পড়েছে।

লবণ চাষি জাফর আলম বলেন, এখন লবণ উৎপাদনে আমাদের ব্যয় বেড়েছে, তাই বড় কোম্পানিদের খেয়াল রাখতে হবে যেন লবণচাষ বন্ধ করতে না হয়। ন্যায্য মূল্যে যেন মাঠ থেকে লবণ ক্রয় করা হয়।

চকরিয়ার বদরখালী এলাকার লবণ চাষী আব্দুর রহিম কোম্পানি বলেন, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি হলেও অতি প্রয়োজনীয় জিনিস লবণের দাম দিন দিন কমে যাচ্ছে। এতে করে আমরা অসহায় হয়ে পড়ছি।

মোল্লা সল্টের এসিসট্যান্ট ম্যানেজার মামুনুর রশীদ বলেন, লবণ উৎপাদনে গুনগত মান বাড়াতে হবে। বিশেষ করে লবণে পানি কম দিয়ে লবণের দানা পরিপক্ষ করতে হবে।

মোল্লা সল্টের ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান বলেন, লবণ সাদা করতে হবে। ভারত, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে লবণ উৎপাদন ভাল হয়। এটি আবার প্রাকৃতিকভাবে মাটির গুণাগুণ ভাল।

তিনি আরও বলেন, মাঠ থেকে মিলে লবণের অনেক প্রক্রিয়াজাতকরণ করতে হয়। এজন্য দরকার সঠিক প্রশিক্ষণ। ভাল লবণ উৎপাদনে পার্শ্ববর্তী দেশ ভারত পারলে আমরা পারব না কেন? প্রশ্ন রাখেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোল্লা সল্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা, জেনারেল ম্যানেজার বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, আব্দুল মান্নান, এসেসটেন্ট জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার হেলাল উদ্দিন, বাংলাদেশ লবণচাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, এসিসটেন্ট জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ প্রমুখ।

বিসিকের দেয়া তথ্য মতে,গত মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৩ লাখ ৫৭ হাজার টন বিপরীতে উৎপাদন হয়েছিল প্রায় ১৮ লাখ ৩২ হাজার টন। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ লাখ ৮৫ হাজার টন। গত মৌসুমে ৬৩ হাজার ২৯১ একর জমিতে লবণ চাষ হয়, যা এবার প্রায় সাড়ে ৬৬ হাজার একর।


আরো বিভিন্ন বিভাগের খবর