শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ প্রণয়ন

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

রেজাউল হক :
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নের সুপারিশ করেছেন সাংবাদিকরা। সারা দেশের সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে সাংবাদিক ক্যাম্পে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন আয়োজনে যোগ দেওয়া সংসদ সদস্যরা। গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের নেতারা বলেছেন, সৎ-দক্ষ ও নৈতিক মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ এবং এবং দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে।
গণমাধ্যম উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’র আয়োজনে সাভারের ব্র্যাক সিডিএম ২৯ থেকে ৩১শে জুলাই তিনদিনের এই ক্যাম্প হয়েছে। সাংবাদিকরা সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে বিভিন্ন সুপারিশমালার সমন্বয়ে ঢাকা ঘোষণা প্রণয়ন করেন। এই ঘোষণা আইনপ্রণেতা ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
‘সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আয়োজনের বিভিন্ন পর্বে যোগ দেন: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেলুর রহমান এমপি, টিভি টু ডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি নজরুল ইসলাম মিঠু, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফী, ঢাকা ট্রিবিউন পত্রিকার সম্পাদক রিয়াজ আহমদ এবং ঢাকা বিশ্বাবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান। সমাপনী পর্ব পরিচালনা করেন সমষ্টি’র পরিচালক রেজাউল হক।


আরো বিভিন্ন বিভাগের খবর