শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

চকরিয়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীদের হামলা

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক এম.জিয়াবুল হকের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসীদের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন। এসময় সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়াস্থ সাংবাদিক এম জিয়াবুল হকের নানার বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- সাংবাদিকের ছোট বোন নুরুচ্ছফা বেগম (৩৭), মামা নুরুল আবছারের স্ত্রী শাহীনা আক্তার (৩৭), ছোট ভাই সিরাজুল ইসলাম (৩৩), এসএসসি পরীক্ষার্থী মেয়ে শাকিলা পারভীন লিলি (১৫), মামাতো বোন খালেছা বেগম (১৮)। ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি এম জিয়াবুল হক বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে তারাবি নামাজ পড়তে যান। এসময় একই এলাকার বাসিন্দা মৃত আবদুল আলীমের ছেলে আবদুর রহিম, জসিম উদ্দিন, আবদুল হামিদ ও ডাকাতি মামলার জেলফেরত আসামি আবুল হাশেম এর নেতৃত্বে ৮/১০জন মুখোশধারী বহিরাগত সন্ত্রাসী আমার বাড়ি লাগোয়া নানার বাড়িতে অর্তিকত ঢুকে পড়ে।
এসময় সন্ত্রাসীরা আমার মামা নুরুল আবছার, প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে ঢুকে অস্ত্রধারী সন্ত্রাসীরা পরিবারের নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেদড়ক পিটিয়ে আলমিরা থেকে নগদ ৭ লাখ ২১ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। ঘটনার সময় বাড়ির নারী সদস্যদের শোর-চিৎকারে তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সাংবাদিক জিয়াবুল হক আ্রও বলেন, ঘটনার সময় আমি চকরিয়া উপজেলা সদরে সোসাইটি জামে মসজিদে তারাবি নামাজ পড়ছিলাম। পরে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হলে রাত দশটার দিকে তিনি ঘটনাস্থলে থানার দুইটি টিমকে পাঠান।
এই বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাংবাদিকের পরিবারের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার জমা দেওয়া হলে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলেও জানান তিনি। ###


আরো বিভিন্ন বিভাগের খবর