শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজার পৌরসভা নির্বাচন: এক মেয়র প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে একজন স্বতন্ত্র মেয়র ও তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
গত মঙ্গলবার (১৬ মে) কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন এবং ১২ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন বলেন, মেয়র পদে আল যুবায়ের চৌধুরী মানিক ঋন খেলাপীর জামিনদাতা হিসেবে মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া ১ নং ওয়ার্ডে মোস্তাক আহমদ, ৮ নং ওয়ার্ডে খোরশেদ আলম চৌধুরীর ঋন খেলাপীর দায়ে এবং ১১ নং ওয়ার্ডে মো. শফিউল আলমের আয়কর রিটার্নের রশিদ জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। ভোট গ্রহণ ১২ জুন।
মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র মাসেদুল হক রাশেদ, সরওয়ার কামাল, জোসনা হক, জগদীশ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জাহেদুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর