শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

কক্সবাজার পৌর নির্বাচনে কারো অসংলগ্ন বক্তব্যের দায় সংগঠন বহন করবে না-জেলা আওয়ামী লীগ

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার পৌর নির্বাচনের প্রচারণাকালে পথ সভায় বিভিন্ন ব্যক্তির অসংলগ্ন, আক্রমণাত্বক বক্তব্যের বিষয়ে দৃষ্টিগোচর হওয়ায় বিবৃতি প্রদান করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
সংগঠনের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর।
তারই নিরিখে সারাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে।
১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌর নির্বাচনে জনগনের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতা করতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। তাই সুন্দর নির্বাচনী পরিবেশকে ব্যাহত করে জনমনে বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি না করতে নির্বাচনে অংশ গ্রহনকারী সকল প্রার্থী বা পক্ষগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
নেতৃবৃন্দ বলেন, এমনতর আক্রমণাত্বক বক্তব্য আমাদের প্রার্থীর সভায় রাখলেও এর দায় সংগঠন বহন করবেনা। এটা তার ব্যক্তিগত বক্তব্য বলে গণ্য হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সানুগ্রহে কক্সবাজার পৌরসভায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আবারও শেখ হাসিনার মনোনিত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।


আরো বিভিন্ন বিভাগের খবর