শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

পেকুয়ায় স্বতন্ত্র প্রার্থীর হামলায় হাতঘড়ি মার্কার সমর্থক গুরুতর আহত

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

টিপিু ইকরাম :

কক্সবাজার ১ আসনে পেকুয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের হামলায় কল্যান পার্টির হাতঘড়ি মার্কার এক সমর্থক গুরুতর আহত হয়েছে।

গতকাল শুক্রবার রাতে পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

কল্যান পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও তার কয়েকজন সহযোগী পেকুয়া বাজারে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। এসময় হাতঘড়ি মার্কার স্হানীয় কর্মী মোহাম্মদ বাহাদুর ও তার কয়েকজন সহকর্মী মার্কেট থেকে হাতঘড়ি মার্কার টি সার্ট গায়ে দিয়ে আসার সময় স্বতন্ত্র প্রার্থী তুহিন বাহাদুরকে আটক করে এবং মার্কেটের ছাদে নিয়ে গিয়ে বেদম মারধর করে ছাদ থেকে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানান তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন কক্সবাজার ১ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পুত্র।

এ বিষয়ে পেকুয়া থানা পুলিশ ও সহকারী রিটার্নিং অফিসারকে অভিযোগ আকারে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর