শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

সাংবাদিক আহসান সুমনের ছোট ভাই আবদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী আজ

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এসএ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহসান সুমনের ছোট ভাই আবদুল্লাহ আল মামুনের নবম মৃত্যুবার্ষিকী আজ।
দিবসটি পালনে শনিবার সকাল থেকে উখিয়ার কোটবাজার পশ্চিম রত্না গ্রামের বাড়িতে খতমে কোরআন, খতমে তাহলিল, দোয়া এবং মিলাদ মাহফিল ও কবর জেয়ারতসহ নানা আয়োজন করা হয়।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারী ভোরে বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ব্রেইন ষ্ট্রোক করলে আবদুল্লাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৪ বছর।
পরে গ্রামের বাড়ি উখিয়ার খোন্দকার পাড়া দরগামুরা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম আবদুল্লাহ আল মামুন উখিয়া উপজেলার কোটবাজারস্থ পশ্চিম রত্না গ্রামের মৌলভী বদিউল আলম ও মমতাজ বেগমের মেঝ সন্তান। এদিকে মরহুম আবদুল্লাহ আল মামুনের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার শোকাহত পরিবারের সদস্যরা।


আরো বিভিন্ন বিভাগের খবর