শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

‘কক্সবাজার জাতির জনকের আগমনের তথ্য নিয়ে গ্রন্থ সম্পাদনা করবে সাংবাদিকরা’

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময় কক্সবাজার ভ্রমণে এসেছেন। কখনও একান্ত যাপনে আর কখনও রাজনৈতিক কারণে। অসংখ্যবার কক্সবাজার ভ্রমণে আসারি তথ্য নিয়ে একটি গ্রন্থ সম্পাদনা করা হবে। দ্রুত সময়ের মধ্যেই এই কাজটি করা হবে।
জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এমন ঘোষণা দেন।
রবিবার বিকাল ৩ টায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার প্রেসক্লাব মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহের। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, এডভোকেট আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, মোহাম্মদ জুনাইদ, দীপক শর্মা দীপু, বিপ্লব কান্তি দে, মোয়াজ্জেম হোসেন শাকিল, সুজাউদ্দিন রুবেল  প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর