শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

হিমছড়ি বাজারে পার্কিংয়ের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

মেরিনড্রাইভ সড়কে রামুর খুনিয়াপালংয়ের হিমছড়ি বাজারে রাতের আধারে পার্কিং দখল করে দোকান নির্মাণ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে স্বয়ং ব্যবসায়ীদের মধ্যে। ইতিমধ্যে ব্যবসায়ীদের অভিযোগে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
নিমার্ণাধীন দোকান মালিকেরা বলেন, তারা ১৫ বছর ধরে ব্যবসা করছেন। দোকানের জন্য প্রতিবছর একটা নিদিষ্ট ফি উপজেলা পরিষদ থেকে দোকানগুলোর ইজারা নবায়ন করা হলেও এই বছর ইজারা নবায়নের জন্য আবেদন করলেও এখন অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে হিমছড়ি বাজার কমিটির সভাপতি মো: শফি আলম জানান, দোকানগুলো সংস্কার করা হয়েছে। নতুন করে নির্মান করা হয়নি। আর পার্কিংয়ের জায়গাও দখল করা হয়নি। দীর্ঘদিন ধরে সরকারী নিয়ম মেনে ডিসিআর কেটে বৈধভাবে ব্যবসা করে আসছেন তারা।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়ে দোকান নির্মান কাজ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কোন অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দোকান সংস্কার নিয়ে যেহেতু দুই পক্ষ মুখোমুখি হয়েছে তাই ইউএনওর নির্দেশে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দোকানগুলোর সংস্কার কাজ বন্ধ রাখা হয়েছে বলে মুঠোফোনে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি হিমেল রায়।


আরো বিভিন্ন বিভাগের খবর