শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকের উপর হামলা

নিউজ রুম / ২০২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা
কুতুবদিয়ায় উপজেলা আওয়ামী লীগের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও এশিয়া টেলিভিশনের কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান।
শুক্রবার(১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপ‌জেলা আওয়ামীলী‌গ ও সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে আয়োজিত উপ‌জেলা গেই‌টে ঈদ পূনর্মিলনী সভার অনুষ্ঠা‌নের সংবাদ সংগ্রহ কর‌তে গেলে সেখানে উপ‌জেলা আওয়ামীলী‌গ সভাপ‌তি আওরঙ্গ‌জেব মাতব‌রের নি‌র্দে‌শে তার সন্তান, ভাই,ভা‌তিজাসহ অন্তত ৮-১০ জ‌ন যুবক সাংবা‌দিক মিজা‌নের ওপর হাম‌লে প‌ড়ে ব‌লে জানান একাধিক  প্রত‌্যক্ষদর্শী।
গুরুতর আহত অবস্থায় মিজানের সহকর্মীরা তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা হাসপাতা‌লে ‌নিয়ে যায় বলে জানান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা‌কে জেলা সদর হাসপাতা‌লে রেফার ক‌রেন কর্তব্যরত চি‌কিৎসক।
আহত সাংবাদিক মিজানুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন,  কয়েকদিন আগে উপ‌জেলা আ’লী‌গের সভাপ‌তির নেতৃ‌ত্বে এক‌টি অসহায় প‌রিবা‌রে জায়গা দখ‌লের এক‌টি  ভি‌ডিও ফেসবু‌কে প্রচা‌র করেন তিনি। এ সংবাদের জে‌রে তার ওপর এ হামলা করা হয় দাবি করে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় হঠাৎ কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর এর নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালায়।
স্থানীয় সাংবাদিক আব্বাস সিদ্দিকী বলেন, হঠাৎ মিজানুর রহমানের উপর হামলা হচ্ছে দেখে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো গোলাম কবির বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
এ‌দি‌কে সাংবা‌দিক মিজা‌নের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন উপ‌জেলায় কর্মরত সকল সাংবা‌দিক। তারা এই ন‌্যাক্কারজনক হামলায় জ‌ড়িত‌দের ‌বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা নি‌তে প্রশাস‌নের প্রতি জোর দা‌বি জা‌নি‌য়ে‌ছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর