শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

মহেশখালী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হলেন এমপির স্বজন

নিউজ রুম / ২২০ বার পড়ছে
আপলোড : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

প্রথম ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় সংসদ সদস্যের স্বজন চেয়ারম্যান প্রার্থী হয়েছে। তিনি বিএনপি নেতা হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন পূর্বেই। এমপির স্বজন প্রার্থী হওয়ায় নানা গুঞ্জন ও চলছে পূরো উপজেলা জুড়ে।

আগামী ৮ মে অনুষ্ঠিতব্য কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের জ্যাঠাতো ভাই ও সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) সাবেক বিএনপি নেতা মোহাম্মদ হাবিব উল্লাহ  পেইজ টুপি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এর পূর্বে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচন করার কারণে মোহাম্মদ হাবিব উল্লাহ কে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ ব্যাপারে মোঃ হাবিব উল্লাহ বলেন, মানুষের জন্য রাজনীতি করেছিলাম। আমার কাছে রাজনীতির চেয়ে মানুষের সেবাটা বড় বিষয়। তাই মানুষের সেবা করার জন্য নির্বাচন অংশ নিয়েছি। আশা করে নির্বাচনী বিজয়ী হব ইনশাআল্লাহ। আমার নিজের একটা ব্যাপক পরিচিতি রয়েছে মহেশখালীতে। যেখানে যাচ্ছি সেখানে মানুষের সাড়া পাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি।

মানুষের এই ভালোবাসা থেকে বলতে পারি বিজয় ইনশাল্লাহ আমাদের হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর