শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দুজনই উপজেলা চেয়ারম্যান প্রার্থী

নিউজ রুম / ৩৬৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
আগামী ৮ মে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বর্তমানেও রয়েছেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এর আগে কক্সবাজার পৌরসভার মেয়র ছিলেন। ছিলেন কক্সবাজার সদরের প্রাণ ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিগত পৌর নির্বাচনে দল থেকে বর্তমান মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার কারণে তিনি আর নির্বাচনে অংশ নেননি।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দুজনই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, রাজনীতি করি মানুষের জন্য কাজ করার জন্য। জন প্রতিনিধি হলে সাধারণ মানুষের জন্য কাজ করতে আরো অনেক সুবিধা হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়র থাকার কারণে মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করেছি। এলাকার উন্নয়ন করেছি। সাধারণ মানুষ তাদের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য আমাকে আবার নির্বাচনে দাঁড়াতে বলছে তাই নির্বাচন করছি। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।


আরো বিভিন্ন বিভাগের খবর