শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

কক্সবাজারের ৩ উপজেলায় যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

দ্বিতীয় ধাপে কক্সবাজারের তিন উপজেলায় মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বেসরকারিভাবে যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন,
পেকুয়া উপজেলায় বিএনপি থেকে বহিষ্কৃত, বিএনপি নেতা ও কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি শাফায়েত আজিজ রাজু ঘোড়া প্রতীক নিয়ে ২২৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমানা আক্তার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮১৮৭।
চকরিয়া উপজেলায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৯৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮২৮২।ব্যবধান মাত্র ১৬৭১ ভোট।
কক্সবাজারের নবগঠিত ঈদগা উপজেলায় প্রথম উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা আবু তালেব।
টেলিফোন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৬৬৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবাসী শামসুল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬৩৮ ভোট।


আরো বিভিন্ন বিভাগের খবর