শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

উখিয়ার রেজুখালে গৃহবধুর লাশ উদ্ধার

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :কক্সবাজারের উখিয়ার রেজু খালের মোহনা থেকে আয়েশা বেগম (২২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার রেজু খাল মোহনা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারী একই ইউনিয়নের ঝাউবাগান এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
নিহতের মায়ের উদ্ধৃতি দিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান বলেন, রবিবার বিকালে শশুরবাড়ি থেকে মেয়ে আয়েশা বের হয়েছে । তবে কি কারনে, কেন৷ কোথায় যাওয়ার জন্য বের হয়েছে তা জানাতে পারেনি নিহতের মা।
তিনি আরো বলেন, গৃহবধুর মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় সিআইডির ও পিবিআইয়ের
ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের মা খালেদা বেগম বলেন, পানিতে ডুবে কারো মৃত্যু হলে তাঁর পেট ফোলা থাকে। কিন্তু আমার মায়ের পেট ফোলা নয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে শ্বশুর উপস্থিত হলেও স্বামী যায়নি।
তিনি আরো বলেন, আমরা নিহতের মায়ের সাথে এখন কথা বলছি। আশা করছি অনেক প্রশ্নের জবাব তাঁর কাছ থেকে পাব। লাশের সুরতাহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর