শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

হোসেন আনসার :
দেশে ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এক নায়ক কর্তৃত্ববাদী সরকারের পতনের পর উদ্বুত পরিস্থিতিতে কক্সবাজার প্রেস ক্লাবের অচলাবস্থা নিরসনকল্পে পূর্ববর্তী কার্যকরী কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার প্রেস ক্লাবে সাধারণ সদস্যদের উপস্থিতিতে এক বিশেষ সভায় ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ বীর ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
একই সাথে গণ আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
নবগঠিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হেলালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনছার হোসেন, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, পাঠাগার সম্পাদক হাসানুর রশীদ, নির্বাহী সদস্য যথাক্রমে আতাহার ইকবাল, মুহম্মদ নুরুল ইসলাম, কামাল হোসেন আজাদ, শামসুল হক শারেক, এড. আবু সিদ্দিক ওসমানী, মোহাম্মদ হাশিম ও এম আর খোকন।
উদ্বুত পরিস্থিতিতে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, ক্লাবে প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আতাহার ইকবাল, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ নুরুল ইসলাম, সাবেক সভাপতি ও নবনির্বাচিত সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, ক্লাবের সদস্য এড. আবু সিদ্দিক ওসমানী, জিএএম আশেক উল্লাহ, কামাল হোসেন আজাদ, ইকরাম চৌধুরী টিপু, আনছার হোসেন, হাসানুর রশীদ ও এম আর মাহবুব প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর