শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক :

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের পর ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা।এরপর সামরিক বিমানে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। দেশ ছাড়ার পর এতোদিন চুপ ছিলেন। অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম।

হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দিইনি।

শেখ হাসিনা আরও বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো।

এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের।

তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।

শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে।

এছাড়া তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর