শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

কক্সবাজারের হোটেল মোটেল জোন থেকে দুর্বৃত্ত কর্তৃক লণ্ঠিত মালামাল উদ্ধার করলো যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

নিউজ রুম / ১৯০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নুরুল আলম :

৫ আগস্ট কক্সবাজার শহরের হোটেল হোটেল জোন থেকে দুর্বৃত্তরা পট পরিবর্তনের সুযোগে বেশ কিছু হোটেলে লুটপাট চালায়। লুট করে নিয়ে যায় মালামাল। কক্সবাজার হোটেল মোটেল জোনের নিরাপত্তা জোরদার ও লুনতীত মালামাল উদ্ধার করে দেওয়ার জন্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে কমিটি করে দেন বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

সে কমিটির সদস্য জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার রুমনের নেতৃত্বে কক্সবাজার হোটেল হোটেল জোনের গ্রীন নেচার হোটেল থেকে লণ্ঠিত বেশ কিছু মালামাল উদ্ধার করে হোটেল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছে।

তারমধ্যে ৩২ টি টেলিভিশন, ৫ টি ফ্রিজ, ৩টি ম্যাট্রেস, লাইট বক্স, ফায়ার এক্সপ্রেস, সোফা, চেয়ার সহ বেশ কিছু মালামাল রয়েছে।

হোটেল গ্রীন নেচারের ফ্রনডেক্স ম্যানেজার কাজী আনিসুজ্জামান বলেন, আমাদের হোটেলের লোনটিতে সব মালামাল আমরা বুঝি পেয়েছি। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের মালামাল উদ্ধার করে দেওয়ার পাশাপাশি আমাদের নিরাপত্তার জন্য, আমাদের হোটেলের গেস্টদের নিরাপত্তার জন্য তারা টহল দিয়ে যাচ্ছে রাতেও দিনে।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার রুমন বলেন, সাবেক সংসদ লুৎফুর রহমান কাজলের নির্দেশে আমরা পর্যটন জোনে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।


আরো বিভিন্ন বিভাগের খবর