শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

নিউজ রুম / ১৮০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

দীর্ঘ বিরতির পর অবশেষে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারূ সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের সাথে আজও সড়কের দায়িত্ব পালন করে। শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাগত জানান।
আজ সোমবার দুপুরের পরে কক্সবাজারের প্রধান সড়কে ট্রাফিক পুলিশ কাজ শুরু করে। সীমিত আকারে প্রাথমিকভাবে চালু হলেও ১৪ আগস্ট থেকে পুরোপুরি সড়কে ট্রাফিক পুলিশ কাজ করবে বলে জানিয়েছে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ট্রাফিক জসিম উদ্দিন চৌধুরী।
জনগণের চাহিদার কারণেই ট্রাফিক পুলিশ আবার মাঠে নেমেছে বলে জানিয়েছেন তিনি ।সড়কের শৃঙ্খলা ফিরাতে এখন থেকে নিয়মিত কাজ করবেন ট্রাফিক পুলিশ। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান পুলিশের সদস্যরা।
সোমবার ট্রাফিক পুলিশের সাথে দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীরা কক্সবাজারের সড়কে ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাগত জানান।
অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসীমউদ্দীন চৌধুরী বলেন, সড়কে শিক্ষার্থীরা দায়িত্ব পালনের ফলে অনেক মানুষ সচেতন হয়েছে। যানবাহনগুলোকে তারা অনেকটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে। এটাকে ধরে রাখতে হবে আমাদের। তিনি বলেন, আমরা জনগণের পুলিশ হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। সেই সাথে তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর