শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

আবু সাঈদ হত্যা: রংপুরের পুলিশ কমিশনারকে বাধ্যতামূলক অবসর

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়: রংপুর মহানগরীর পুলিশ কমিশনার ডিআইজি মো. মনিরুজ্জামানকে ২০১৮ সালের সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলির ভিডিও দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ভাইরাল হলে আন্দোলন নতুন মাত্রা পায়।

গত রোববার (১১ আগস্ট) রাজারবাগ পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন আইজিপিকে মনিরুজ্জামান সরিয়ে দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। তার কথার দুইদিন পর রংপুরের পুলিশ কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

সুত্র : চ্যানেল আই অনলাইন


আরো বিভিন্ন বিভাগের খবর