শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

টেকনাফে পালিয়ে এল বিজিপির ১৩ সদস্য

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

রহমান তারেক :

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে আবারও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৩ সদস্য জীবন বাঁচাতে কক্সবাজারের টেকনাফে  আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (১৪ আগস্ট) সকালে টেকনাফের সাবরাং ও নাজিরপাড়া নাফ নদের পয়েন্ট দিয়ে পালিয়ে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছে। তাদের বিজিবি হেফাজতে রয়েছে। আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়।#


আরো বিভিন্ন বিভাগের খবর