শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামসহ আটক ২

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বিডি ডেস্ক :

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়েছে। তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনো বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম টানা চারবার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদেও ছিলেন তাজুল ইসলাম।

এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে নির্বাচিত হয়েছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর