শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

কক্সবাজারের আলোচিত সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদি গ্রেফতার

নিউজ রুম / ১৯৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  মঙ্গলবার রাতে, চট্টগ্রামের জিইসি এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের একটি খুদে বার্তায় বদিকে গ্রেফতারের কথা জানানো হয়।

কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা বিএনপি নেতা মোহাম্মদ  আব্দুল্লাহ বাদী হয়ে গত রবিবার টেকনাফ থানায় এই মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের একজন কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আব্দুর রহমান বদি পালিয়ে যায়।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে গত রবিবার ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। এতে অজ্ঞাতনামা প্রায় ৭০ জনকে আসামি করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর