শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

ভোক্তা অধিকারের অভিযান বাজারে

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিড়ি প্রতিবেদক:
কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে, কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে , কক্সবাজার জেলার সদর বড় বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয় হয়েছে আজ মঙ্গলবার।
অভিযানে বড় বাজার এলাকার হক এন্ড ব্রাদার্সকে টিসিবির পণ্য বিক্রয়, রোহিঙ্গা ক্যাম্পের পণ্য বিক্রিয় করার কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৩৭ মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫০,০০০/-, জরিমানা আরোপ করা হয় ৷ একই সাথে বড় বাজার এলাকার মেসার্স উদয়ন ট্রেডার্সকে অধিক মূল্যে চাউল বিক্রি করার অপরাধে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৪০মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫,০০০/-, জরিমানা আরোপ করা হয় ৷
একই সাথে বাঘা স্টোরকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় ,পণ্যের মূল্য ঘসামাজা করে টেম্পারিং ,মূল্য তালিকা না থাকা ও টিসিবির পণ্য বিক্রয় করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন-২০০৯ এর ধারা ৩৭,৪০ মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫,০০০/-, জরিমানা আরোপ করা হয় ৷
এসময় কক্সবাজার সদর এলাকার বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর