শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

আলোচিত সাবেক সংসদ সদস্য বদি কারাগারে

নিউজ রুম / ১৯৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শাহেদ মিয়া :

কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হয় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সেনা, র‍্যাব ও পুলিশের কড়া পাহারায় আদালতে আনা হয় ইয়াবা গডফাদার খ্যাত ও আওয়ামীলীগের আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। এসময় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দিতে থাকেন। পরে প্রিজনভ্যানে করে তাকে জেলা  কারাগারে নিয়ে যাওয়া হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ থানায় করা হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ আগস্ট মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) নামের জেলা বিএনপির এক নেতা মামলাটি করেন। মামলায় ৩১ জনের নামসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
‘ইয়াবা গডফাদার’ খ্যাত আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তাঁর দুই ভাই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সারা দেশে বদিকে নিয়ে সমালোচনার মুখে ২০১৮ সালে তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তবে একই আসনে মনোনয়ন দেওয়া হয় তাঁর স্ত্রী শাহীন আক্তারকে। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান শাহীন আক্তার।


আরো বিভিন্ন বিভাগের খবর