শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাবেক সাংসদ ইবরাহিম ও জাফর সহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক সহ ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চকরিয়া উপজেলার কয়েকজন চেয়ারম্যান ছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
বাদি আলী হায়দার দায়েরকৃত মামলার বিবরণে জানান, গত ০১/০১/২০০৯ ইং সকাল ১০টায় ১নং আসামীর নেতৃত্বে অন্যান্য আসামীগণ বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে ফাকা গুলি করে বাদির ইজারাকৃত চিংড়িঘেরে অবৈধ অনুপ্রবেশ করে। আসামীরা বাদির কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে আসামীরা তার চিংড়িঘেরটি জবর দখল করে নেয়। ওইসময় আসামীগণ তাঁর চিংড়ি ঘেরে লুটপাট চালিয়ে ঘেরে থাকা ২টি ইঞ্জিন চালিত বোট ও ৫টি নৌকা সহ ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়েরের চেষ্টা করলে তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করায় কোন অভিযোগ দেওয়া সম্ভব হয়নি।
বাদীর আইনজীবী শাহরিয়ার ফয়সাল বলেন, সাবেক এমপি জাফর ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সাবেক এমপি ইবরাহিমসহ ৩৯ জনকে আসামী করে চাঁদাবাজির ধারায় চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। আদালত মামলাটি আামলে নিয়ে কক্সবাজার পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর