শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ বাবলু মারা গেছেন

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ বাবলু মৃধা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সিএমএইচে তার মৃত্যু হয়। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন বাবলু। পটুয়াখালীর দশমিনার বাবলু মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন রাজধানীর শনির আখড়ায়।

বাবলুর ভাই মো. রুবেল জানান, বাবলুর বড় ছেলে আবু তালেব দনিয়া কলেজের ১ম বর্ষের ছাত্র। আন্দোলনের সময় প্রথম থেকেই সে মিছিলে ছিল। ১৯ জুলাই রাতে আবু তালবকে খুঁজতে বের হন বাবলু। তখন যাত্রাবাড়ী লাকি কমিউনিটি সেন্টার এলাকায় পিঠে গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক মাস চিকিৎসার পর তাকে বিজিবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ২২ আগস্ট নেওয়া হয় সিএমএইচ হাসপাতালে। সেখানেই সোমবার মারা যান তিনি।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য বাবলুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন। পটুয়াখালীর দশমিনার বাবলু মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন রাজধানীর শনির আখড়ায়।

www.bdworld24.net


আরো বিভিন্ন বিভাগের খবর