শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় তদন্ত কমিটি

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদরের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে পুলিশের সামনে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার ঘটনায় পুলিশকে দায়ী করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। তবে ছাত্রলীগের নেতারা পুলিশের পাশাপাশি ঘটনার সময় উপস্থিত আওয়ামী লীগ নেতাদেরও দায়ী করেছেন।
এর আগে রোববার সন্ধ্যায় খুরুশকুলের ডেইলপাড়া পুলিশ ও শত শত আওয়ামীলীগ নেতাদের সামনে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল উদ্দিন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে।
তবে পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের ৩ সদস্য ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা ফয়সালকে বাঁচানোর চেষ্টা করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষে ১৬ রাউন্ড গুলিও করা হয়। হামলাকারিদের সংখ্যা ৫০ জনের বেশি। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করলে পুলিশের উপরও হামলা করা হয়। এতে ৩ পুলিশ সদস্যও আহত হন।
এছাড়াও সোমবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে হত্যার ঘটনায় নেতৃত্বদানকারী আজিজ সিকদার। অভিযুক্ত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার।
এদিকে, সোমবার বিকাল ৪ টায় ফয়সালের নামাযে জানাজা খুরুশকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন


আরো বিভিন্ন বিভাগের খবর