শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

রাজাখালী মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া উপজেলা রাজাখালী আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৩ এর কৃতী শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মিলনায়তনে এ পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২৩ এর সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা।

অনুষ্ঠান উদ্বোধন করেন পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পরিচালক এ টি এম শামসুদ্দিন চৌধুরী, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল হক মোহাম্মদ আবুল হোছাইন, চট্টগ্রাম বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী জাফর সাদেক, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছরওয়ার আলম, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার সহ অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার তুলে দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর