শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে আদালত ঘেরাও এবং ছাত্র জনতার গণজমায়েত

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

আওয়ামী লীগ নেতাদের  জেলা জজ আদালত কৃতক জামিন দেয়ার প্রতিবাদ ও ছাত্র জনতার ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন, স্বৈরাচারের গুন্ডা ও ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের জামিন প্রদানের প্রতিবাদে এবং স্বৈরাচারীর চাকর বিচারকদের দ্রুত প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে আদালত ঘেরাও এবং ছাত্র জনতার গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে

আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সম্ময়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে এসময় এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল হোসেন, তাজদিজুর রেজা, জোনায়েদ হোসেন, সাগর উর ইসলাম, জিনিয়া শারমিন রিয়া, রিযাদ মনি, রাইয়ান কাশেম, আলমগীর চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা আগামীলীগ নেতা রাশেদের জামিন আগামী ১২ঘন্টার মধ্যে বাতিল করার জন্য জেলা জজ এর প্রতি আহবান জানান। অন্যথায় আদালত ঘেরাও লাগাতার কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন। এসময় জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আদালত ঘেরাও কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ৫ দফা দাবি দেন। আদালত ঘেরাও চলাকালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।o

মঙ্গলবার জেলা জজ আদালত আওয়ামী লীগ নেতা রাশেদুল হক রাশেদকে হত্যা নাশকতা সহ তিনটি মামলায় জামিন দেয়।


আরো বিভিন্ন বিভাগের খবর