শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে প্রেমের ফাঁদে অপহৃত কিশোরী উদ্ধারঃ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Screenshot

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের রামু উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের ফাঁদে অপহরণ করে ছিল রোহিঙ্গা যুবক। এ ঘটনায় মামলার দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণকারি রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে অপহৃতকে উদ্ধারের পর অপহরণকারিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
গ্রেপ্তার মোহাম্মদ শাহ (২৪) উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের জুবায়ের আহমদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছে প্রথমে প্রেমের ফাঁদে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ছিল। উদ্ধার কিশোরী এবং গ্রেপ্তার যুবককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, কিছুদিন আগে হাসপাতালে উভয়ের বাবার চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সূত্র ধরে দুইজনের পরিচয় ঘটে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৭ অক্টোবর এই অপহরণের ঘটনাটি ঘটে। রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর